এশিয়া কাপের ১৪তম আসর মাঠে গড়াচ্ছে শনিবার। সংযুক্ত আরব আমিরাতের দুই ভেন্যু দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি দল, দু’টি গ্রুপে ভাগ হয়ে। গেল আসরটি টি-টুয়েন্টি ফরম্যাটের হলেও আগামী বছরের বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটের।
'নড়াইল এক্সপ্রেস' খ্যাত পেসার মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদের দুই প্রতিপক্ষ এশিয়া কাপের পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও উদীয়মান ক্রিকেট শক্তি আফগানিস্তান।
উদ্বোধনী ম্যাচে দুবাইতে লঙ্কানদের মুখোমুখি হবে স্টিভ রোডসের শিষ্যরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে ২০ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল সুপার ফোরে খেলার সুযোগ পাবে। সুপার ফোর শুরু হবে ২১ সেপ্টেম্বর। শেষ হবে ২৬ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
বাংলাদেশ কখনওই এশিয়া কাপের শিরোপা জিততে পারেনি। তবে ফাইনাল খেলেছে দু’বার, নিজেদের মাটিতে। ২০১২ সালে পাকিস্তান ও ২০১৬ সালে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশের দর্শকরা তিনটি টেলিভিশন চ্যানেলে দেখতে পারবেন এশিয়া কাপ। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা টেলিভিশন ও গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই প্রতিযোগিতা। এছাড়া উপমহাদেশের সব দেশ থেকে ‘স্টার স্পোর্টস’এ সরাসরি ম্যাচগুলো দেখা যাবে।
এশিয়া কাপের গ্রুপ :
‘এ’- ভারত, পাকিস্তান, হংকং।
‘বি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি :
তারিখ
|
বার
|
ম্যাচ
|
সময়
|
১৫ সেপ্টেম্বর
|
শনিবার
|
বাংলাদেশ-শ্রীলঙ্কা
|
সন্ধ্যা ৬টা
|
১৬ সেপ্টেম্বর
|
রবিবার
|
পাকিস্তান-হংকং
|
সন্ধ্যা ৬টা
|
১৭ সেপ্টেম্বর
|
সোমবার
|
শ্রীলঙ্কা-আফগানিস্তান
|
সন্ধ্যা ৬টা
|
১৮ সেপ্টেম্বর
|
মঙ্গলবার
|
ভারত-হংকং
|
সন্ধ্যা ৬টা
|
১৯ সেপ্টেম্বর
|
বুধবার
|
ভারত-পাকিস্তান
|
সন্ধ্যা ৬টা
|
২০ সেপ্টেম্বর
|
বৃহস্পতিবার
|
বাংলাদেশ-আফগানিস্তান
|
সন্ধ্যা ৬টা
|